Subject

    বাংলা সাহিত্য

    Topic

    রবীন্দ্রনাথ ঠাকুর

    'রাশিয়ার চিঠি' -ভ্রমণ কাহিনীটি কার লেখা?

    ক)
    রবীন্দ্রনাথ ঠাকুর
    খ)
    সৈয়দ মুজতবা আলী
    গ)
    অন্নদা শংকর রায়
    ঘ)
    বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

    Explanation

    - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণকাহিনী ' রাশিয়ার চিঠি ' (১৯৩১)। - প্রায় ৭০ বছর বয়সে ১৯৩০ সালে (১১ থেকে ২৫ সেপ্টেম্বর) রবীন্দ্রনাথ ঠাকুর সোভিয়েত ইউনিয়নের 'বৈদেশিক সাংস্কৃতিক যোগাযোগ সংস্থা (ভকস) কর্তৃক আমন্ত্রিত হয়ে রাশিয়া ভ্রমণ করেছিলেন। - সেই ভ্রমণের অভিজ্ঞতা বিভিন্ন জনকে লেখা চিঠিতে এবং বিভিন্ন প্রবন্ধে তিনি তুলে ধরেছিলেন। - সেইসবের সংকলন গ্রন্থাকারে 'রাশিয়ার চিঠি' নামে প্রকাশিত হয়। - এটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হলে ব্রিটিশ সরকার নিষিদ্ধ ঘোষণা করে। • তাঁর রচিত অন্যান্য ভ্রমণকাহিনী: - 'য়ুরোপ প্রবাসীর পত্র (১৮৮১), - 'য়ুরোপ প্রবাসীর ডায়রি' (১৮৯১), - 'জাভা যাত্রীর পত্র (১৯২৯), - 'জাপান যাত্রী' (১৯১৯), - 'পারস্যে' (১৯৩৬)। - রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। - তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর। - ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। • তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ: - মানসী - সোনার তরী - চিত্রা - চৈতালী - কল্পনা - ক্ষণিকা - গীতাঞ্জলি - বলাকা - পূরবী - পুনশ্চ - পত্রপুট - সেঁজুতি - শেষলেখা। • তাঁর রচিত উপন্যাসঃ - চোখের বালি - গোরা - যোগাযোগ - চতুরঙ্গ - ঘরে-বাইরে - চার-অধ্যায় - মালঞ্চ।

    Find Tutors

    View all Tutors