Explanation
রান্নাঘর= রান্নার জন্য ঘর। এটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ। রান্নাঘর= রান্নার জন্য ঘর/ এটি ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ ও শীকর বইতে আছে। রান্নাঘর= রান্নার নিমিত্তে ঘর/ এটি অগ্রদ্রুত বাংলা বইতে আছে। পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমন: - গুরুকে ভক্তি= গুরুভক্তি, - আরামের জন্য কেদারা= আরামকেদারা, - মেয়েদের জন্য স্কুল = মেয়েস্কুল - মুসাফিরের জন্য খানা = মুসাফিরখানা - বালিকার জন্য বিদ্যালয় = বালিকা বিদ্যালয় - ছাত্রের জন্য আবাস = ছাত্রাবাস - ডাকের জন্য মাশুল = ডাকমাশুল - শিশুর জন্য মঙ্গল = শিশুমঙ্গল - চোষের জন্য কাগজ = চোষকাগজ - মালের জন্য গুদাম = মালগুদাম - মাপের জন্য কাঠি = মাপকাঠি - বিয়ের জন্য পাগলা= বিয়েপাগলা ইত্যাদি। এরূপ- ছাত্রাবাস, ডাকমাশুল, চোষকাগজ, শিশুমঙ্গল, মুসাফিরখানা, হজযাত্রা, মালগুদাম, মাপকাঠি, বালিকা-বিদ্যালয়, পাগলাগারদ ইত্যাদি।