Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
বাংলাদেশ অর্থনীতি
রাজস্ব বাজেটে কয়টি খাত থাকে?
রাজস্ব বাজেটে কয়টি খাত থাকে?
ক)
২টিখ)
৩টিগ)
৪টিঘ)
৫টিExplanation
বাংলাদেশ বিভিন্ন ধরণের বাজেটঃ রাজস্ব বাজেট (Revenue Budget): যে বাজেটে সরকারের চলতি বছরের জন্য রাজস্ব আয় ও রাজস্ব ব্যয়ের হিসাব অন্তর্ভুক্ত থাকে। এ বাজেটে ২টি খাত — রাজস্ব আয়ের খাত ও প্রশাসনিক ব্যয়ের খাত উন্নয়ন বাজেট (Development Budget): যে বাজেটে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Program) তথা উন্নয়নমূলক কাজের হিসাব অন্তর্ভুক্ত থাকে তাকে উন্নয়ন বাজেট বলে। উদ্বৃত্ত বাজেট (Surplus Budget) : প্রত্যাশিত ব্যয় অপেক্ষা আয় বেশি হলে তাকে উদ্বৃত্ত বাজেট বলে। যেমন: কুয়েত, নরওয়ে, ডেনমার্ক, সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি দেশগুলো উদ্বৃত্ত বাজেট প্রণয়ন করে। ঘাটতি বাজেট (Deficit Budget): প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয় বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে। যেমন: বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি দেশগুলো ঘাটতি বাজেট প্রণয়ন করে। সম্পূরক বাজেট (Supplementary Budget): আর্থিক বছরের শেষে সম্পূরক বাজেট করা হয়। অর্থ বছরের শেষে মূল বাজেটের তুলনায় আয় ক্ষেত্রে যে বাজেট করা হয় তাকে সম্পূরক বাজেট বলে। সংশোধিত বাজেট: বিভিন্ন খাতের আয়-ব্যয়ের সমন্বয় সাধন করে যে বাজেট তৈরি হয় তা Revised Budget. সুষম বাজেট : বাজেটে প্রত্যাশিত আয়-ব্যায় সমান হলে তাকে সুষম বাজেট বলে। অসম বাজেট : বাজেটে প্রত্যাশিত আয়-ব্যয় অসমান হলে তাকে অসম বাজেট বলে।Related questions
ইউরোপের দেশ ভ্যাটিকানে কোনো রাজনৈতিক দল নেই । কোন দেশটির সঙ্গে ভ্যাটিকানের মিল রয়েছে ?" বাংলাদেশের বাজেটঃ অর্থনীতি ও রাজনীতি " বইটির লেখক কে ?২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত কোনটি ?২০২৩-২০২৪ অর্থ বছরে জাতীয় বাজেটে সাধারণ করমুক্ত আয়সীমা কত টাকা?২০২৩-২০২৪ অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত টাকা?২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে পেশ করা হবে কবে?জাতীয় রাজস্ব বোর্ড কত সালের মধ্যে রাজস্ব সংগ্রহণের অর্থ শতভাগ ক্যাশলেস করতে চায়?২০২৩-২৪ বাজেট অনুযায়ী, প্রতিবন্ধী ভাতার পরিমাণ কত?
