Explanation
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি হিসেবে পরিচিত এবং তিনি অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। - তিনি ২৪ মে, ১৮৯৯ সালে (বাংলা ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে। - ছোটবেলায় তাকে 'তারা ক্ষ্যাপা', 'নজর আলী', 'দুখু মিয়া' এসব নামে ডাকা হতো। - বাল্যকালে নজরুল লেটোদলের সাথে যুক্ত ছিলেন এবং বিখ্যাত কবিয়াল শেখ চাকা তাঁকে 'ব্যাঙাচি' বলে ডাকতেন। নজরুলের আরও কিছু ছদ্মনাম ছিল, যেমন- ধূমকেতু এবং নুরু। - বাংলা সাহিত্যে তিনি 'বিদ্রোহী কবি' হিসেবে পরিচিত। - আধুনিক বাংলা সঙ্গীত জগতে তিনি 'বুলবুল' নামে খ্যাত। তাঁর সাহিত্যকর্ম হলো: কাব্যগ্রন্থ: - অগ্নিবীণা, - বিষের বাঁশি, - ভাঙার গান, - সাম্যবাদী, - সর্বহারা, - ঝিঙে ফুল, - ফণি-মনসা, - দোলনচাঁপা, - জিঞ্জিরা, - প্রলয় শিখা ইত্যাদি উপন্যাস: - বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস), - মৃত্যুক্ষুধা, - কুহেলিকা। প্রবন্ধগ্রন্থ: - রাজবন্দীর জবানবন্দি, - দুর্দিনের যাত্রী, - যুগবাণী, - রুদ্র মঙ্গল, - মন্দির ও মসজিদ, - আমি সৈনিক। গল্পগ্রন্থ: - ব্যথার দান, - রিক্তের বেদন, - শিউলিমালা। নাটক: - ঝিলিমিলি, - আলেয়া।