কোনাে শব্দগুচ্ছ বা বাক্যাংশ (Phrase)-এর প্রতিটি শব্দ তথা পদের প্রথম ধ্বনি বা দল (Syllable)-এর সমাবেশ ঘটিয়ে যখন একটি নতুন শব্দ তৈরি করা হয়, তখন সেই শব্দকে বলে মুণ্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম। এখানে- রাজউক= রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। অনুরূপভাবে, বাসস, ডেসা ইত্যাদি মুণ্ডমাল শব্দ।