Subject
বাংলা সাহিত্য
Topic
প্রথম
রশীদ করীম রচিত প্রথম গল্প কোনটি?
রশীদ করীম রচিত প্রথম গল্প কোনটি?
ক)
শ্যামাখ)
আয়েশাগ)
পদতলে রক্তঘ)
উত্তম পুরুষExplanation
- রশীদ করীম বাংলা সাহিত্যের এক বিশিষ্ট কথাশিল্পীর নাম। - তিনি ১৪ আগস্ট, ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন। - রশীদ করীমের 'উত্তম পুরুষ' উপন্যাস দেশভাগপূর্ব বাঙালি মুসলিম সমাজের বিশ্বস্ত দলিল। - তাঁর রচিত 'আমার যত গ্লানি' আর 'মায়ের কাছে যাচ্ছি' উপন্যাস যেন মহান মুক্তিযুদ্ধের মহাকাব্যিক দলিল। - তাঁর রচিত প্রথম গল্প ' আয়েশা ' ১৯৪২ সালে 'সওগাত' পত্রিকায় প্রকাশিত হয়। - ১৯৬১ সালে তিনি আদমজী পুরস্কার লাভ করেন। - ১৯৭২ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। - ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে। - ২০১১ সালের ২৬ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। উপন্যাস: - উত্তম পুরুষ (১৯৬১) - প্রসন্ন পাষাণ (১৯৬৩) - আমার যত গ্লানি (১৯৭৩) - প্রেম একটি লাল গোলাপ (১৯৭৮) - সাধারণ লোকের কাহিনী (১৯৮১) - একালের রূপকথা (১৯৮১) - শ্যামা (১৯৮৪) - বড়ই নিঃসঙ্গ (১৯৮৫) - মায়ের কাছে যাচ্ছি (১৯৮৯) - চিনি না (১৯৯০) - পদতলে রক্ত (১৯৯০), এবং - লাঞ্চ বক্স (১৯৯৩) ছোটগল্প: প্রথম প্রেম (১৯৮৪) প্রবন্ধগ্রন্থ: - আর এক দৃষ্টিকোণ (১৯৮৯) - অতীত হয় নূতন পুনরায় (১৯৯২), এবং - মনের গহনে তোমার মুরতিখানি (১৯৯২) আত্মজীবনী: জীবন মরণ (১৯৯৯)Related questions
বাংলা সাহিত্যের প্রথম ইসলামী গান ও গজল রচয়িতা কে?বাংলাদেশের প্রথম প্রামাণ্য চিত্র কোনটি?একুশের প্রথম কবিতা কে লিখেছেন?শিক্ষার বাহন ও আইন আদালতের ভাষা বাংলা করার দাবি কে প্রথম উত্থান করেন?বেগম রোকেয়ার প্রথম লেখাটি প্রকাশিত হয়েছিল কত সালে?সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি?বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি ?বাংলাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কোথায়?
