Subject

    বাংলা সাহিত্য

    Topic

    পত্রিকা ও সাময়িকী

    রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত ‘সাধনা’ পত্রিকা প্রকাশিত হয় কোন সালে?

    ক)
    ১৮৭৭
    খ)
    ১৮৯০
    গ)
    ১৮৯১
    ঘ)
    ১৯০১

    Explanation

    - সাধনা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের তরুণ-বংশধরদের সম্পাদিত চতুর্থ পত্রিকা। - এর পূর্বে অন্যান্য পত্রিকাসমূহ হলো- তত্ত্ববোধিনী, ভারতী এবং বালক। - সাধনা প্রথম প্রকাশিত হয় ১২৯৮ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (ডিসেম্বর, ১৮৯১ ) এবং পরবর্তী চার বছর পত্রিকাটির প্রকাশনা অব্যাহত ছিল। - প্রথম তিন বছরের সংখ্যাগুলিতে সম্পাদক হিসেবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরএর তৃতীয় পুত্র সুধীন্দ্রনাথের (১৮৬৯-১৯২৯) নাম ছাপা হলেও প্রকৃতপক্ষে পত্রিকা প্রকাশের ক্ষেত্রে মূল চালিকাশক্তি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)। - প্রকাশের চতুর্থ বছরে রবীন্দ্রনাথ এর সম্পাদকের দায়িত্ব লাভ করেন । - একবছর পর (কার্তিক, ১৩০২ বঙ্গাব্দ) পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। কিছু গুরুত্তপুর্ণ পত্রিকা/সাময়িকী: - সংবাদ ভাস্কর : ১৮৪৮ : ঈশ্বরচন্দ্র গুপ্ত - মাসিক পত্রিকা : ১৮৫৪ : প্যারীচাঁদও রাধাঅনা শিকদার - সাপ্তাহিক বার্তাবহ : ১৮৫৬ : রঙ্গলাল বন্দোপাধ্যায় - সোমপ্রকাশ : ১৮৫৮ : রঙ্গলাল বন্দোপাধ্যায় - ঢাকা প্রকাশ : ১৮৬১ : কৃষ্ণ চন্দ্র মজুমদার - বঙ্গদর্শন : ১৮৭২ : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় - শুভবাসিনী : ১৮৭০ : কালী প্রসন্ন ঘোষ - বান্ধব : ১৮৭৪ : কালী প্রসন্ন ঘোষ - ভারতী : ১৮৭৭ : দ্বিজেন্দ্রনাথ ঠাকুর - সাহিত্য : ১৮৯০ : সুরেশচন্দ্র সমাজপতি - সাধনা : ১৮৯১ : রবীন্দ্রনাথ ঠাকুর - গুলিস্তা : ১৮৯৫ : এম. ওয়াজেদ আলী - পূর্ণিমা : ১৮৯৫ : বিহারীলাল চক্রবর্তী - প্রবাসী : ১৯০১ : রামানন্দ চট্টোপাধ্যায়

    Find Tutors

    View all Tutors