Subject

    বাংলা সাহিত্য

    Topic

    রবীন্দ্রনাথ ঠাকুর

    রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী কত তারিখ?

    ক)
    ২৫ বৈশাখ, ১২৬৬ বঙ্গাব্দ
    খ)
    ২৫ বৈশাখ, ১২৬৭ বঙ্গাব্দ
    গ)
    ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ
    ঘ)
    ২৫ বৈশাখ, ১২৭৬ বঙ্গাব্দ

    Explanation

    - রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে ( ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। - তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর। - ১৮৭৮ সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত গ্রন্থ কবিকাহিনী। - রবীন্দ্রনাথের ''ভিখারিণী'' গল্পটি (১৮৭৭) বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প। - তার প্রথম গীতিনাট্য বাল্মীকিপ্রতিভা। - ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ: - মানসী - সোনার তরী - চিত্রা - চৈতালী - কল্পনা - ক্ষণিকা - গীতাঞ্জলি - বলাকা - পূরবী - পুনশ্চ - পত্রপুট - সেঁজুতি - শেষলেখা।

    Find Tutors

    View all Tutors