ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এই জাতীয় কাজ করলে যে সমাস হয়, তাই ব্যতিহার বহুব্রীহি একই রূপ দুটি বিশেষ্য পদ একসাথে বসে পরস্পর একই সমাস। এ সমাসে পূর্বপদে ‘আ’ এবং উত্তরপদেহ যুক্ত হয়। যেমন: রক্তে রক্তে যে লড়াই= রক্তারক্তি । ১. হাসতে হাসতে যে ক্রিয়া= হাসাহাসি ২. দেখায় দেখায় যে ক্রিয়া = দেখাদেখি ৩. চুলে চুলে ধরে যে লড়াই = চুলাচুলি- ৪. কাড়িতে কাড়িতে যে লড়াই = কাড়াকাড়ি ৫. লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি। ৬. গুঁতায় গুঁতায় যে লড়াই = গুঁতাগুঁতি ৭. গালিতে গালিতে যে ঝগড়া = গালাগালি।