Subject

    বাংলা ভাষা

    Topic

    সমাস

    'যৌবনবন' কোন সমাস?

    ক)
    দ্বন্দ্ব সমাস
    খ)
    মধ্যলোপী কর্মধারয় সমাস
    গ)
    ষষ্ঠী তৎপুরুষ সমাস
    ঘ)
    রুপক কর্মধারয় সমাস

    Explanation

    রূপক কর্মধারায়ঃ উপমান ও উপমেয়র মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে তাকে রুপক কর্মধারয় সমাস বলে ।রূপক কর্মধারয় সমাসের লক্ষণীয় বিষয় - এক্ষেত্রে উপমান ও উপমেয় উভয় পদে সমাস হয় এবং উভয়ের অভেদ কল্পনা করা হয়। যেমনঃ » ক্রোধানল = ক্রোধ রুপ অনল » সংসারসাগর = সংসার রূপ সাগর » যৌবনবন = যৌবন রূপ বন » ক্ষুধানল = ক্ষুধা রূপ অনল » শোকসাগর = শোক রূপ সাগর » বিদ্যাসাগর = বিদ্যা রূপ সাগর » শোকানল = শোক রূপ অনল » সুখসাগর = সুখ রূপ সাগর » মোহনিদ্রা = মোহ রূপ নিদ্রা » জীবনস্রোত = জীবন রূপ স্রোত » ভবনদী = ভব রূপ নদী » কালস্রোত = কাল রূপ স্রোত » হৃদয়মন্দির = হৃদয় রূপ মন্দির » আনন্দসাগর = আনন্দ রুপ সাগর » জীবনতরী = জীবন রূপ তরী » জ্ঞানবৃক্ষ = জ্ঞান রূপ বৃক্ষ » জীবনপ্রদীপ = জীবন রূপ প্রদীপ » পরানপাখি = পরান রূপ পাখি » বিদ্যাধন = বিদ্যা রুপ ধন » চন্দ্রমুখ = চন্দ্র রুপ মুখ » মনমাঝি = মন রুপ মাঝি » বিষাদসিন্ধু = বিষাদ রুপ সিন্ধু » চিত্তচকোর = চিত্ত রূপ চকোর

    Find Tutors

    View all Tutors