Subject

    বাংলা ভাষা

    Topic

    এক কথায় প্রকাশ

    যে রমণীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হয়-

    ক)
    প্রোষিতভর্তৃকা
    খ)
    প্রষিতভর্তৃকা
    গ)
    প্রাষিতভার্য
    ঘ)
    প্রাসিতভর্তৃকা

    Explanation

    নারী বিষয়ক এক কথা প্রকাশঃ » প্রোষিতপত্নীক বা প্রোষিতভার্য- যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে তাকে এককথায় বলা হয় প্রোষিতপত্নীক বা প্রোষিতভার্য » প্রোষিতভর্তৃকা- যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে প্রোষিতভর্তৃকা বলে স » অবীরা- যে নারীর স্বামী ও পুত্র নেই » কাকবন্ধ্যা - যে নারী জীবনে একটিমাত্র সন্তান প্রসব করেছে » বন্ধ্যা - যে নারীর সন্তান হয় না » চিরন্ট- যে নারী (অবিবাহিত /বিবাহিত) চিরকাল পিতারগৃহে বসবাস করে তাঁকে বলে - চিরন্ট। » মৃতবৎসা- যে নারীর সন্তান বাঁচে না » অনসূয়া - যে নারীর হিংসা নেই » নবোঢ়া- যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে » অনন্যা- যে নারী অন্য কারো প্রতি আসক্ত হয় না » অন্যপূর্বা- যে নারী পূর্বে অন্যের বাগদত্তা /স্ত্রী ছিল » অনূঢ়া- যে নারীর বিয়ে হয় না

    Find Tutors

    View all Tutors