Subject

    Bank Exam

    Topic

    উত্তরা ব্যাংক লিমিটেড (অ্যাসিস্ট্যান্ট অফিসার) - ২৩.০৭.২০২২

    'যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে ' । কোন ধরনের বাক্য?

    ক)
    মিশ্র বাক্য
    খ)
    সরল বাক্য
    গ)
    যৌগিক বাক্য
    ঘ)
    ব্যাস বাক্য

    Explanation

    যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যে সাথে এক বা একাধিক আশ্রিতবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় ,তাকে মিশ্র বা জটিল বাক্য বলে । যে-সে, যারা-তারা, যিনি-তিনি , যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবুও ,যেহেতু-সেহেতু ,যত-তত ,যেমন-তেমন ,যখন-তখন প্রভৃতি সাপেক্ষে যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে ,তাকে জটিল বাক্য বলে। সাধারণ মিশ্র বাক‍্য যেমন হয়ঃ ১: মিশ্র বাক‍্যে একের বেশি স্বাধীন খণ্ড বাক‍্য থাকবে। ২: মিশ্র বাক‍্যে অন্তত একটি অধীন খণ্ড‌বাক‍্য থাকবে। ৩: জটিল+জটিল, জটিল+সরল, জটিল+যৌগিক এই তিন ভাবে (অথবা উল্টো দিক থেকে) মিশ্র বাক‍্য হতে পারে। এ ছাড়া যৌগিক+সরল/সরল+যৌগিক বাক‍্যেও মিশ্র বাক‍্য হতে পারে। কিন্তু সেক্ষেত্রে একটি বাক‍্যকে অপ্রধান খণ্ডবাক‍্যের ভূমিকা পালন করতে হবে‌। যেমন: রাম এসেছিল এবং শ‍্যাম এসেছিল, সে কথা তারা আমাকে জানায়নি। (যৌগিক+সরল) এখানে যৌগিক বাক‍্যটি একটি অপ্রধান খণ্ডবাক‍্যের মত কাজ করছে।

    Find Tutors

    View all Tutors