Subject

    ATEO

    Topic

    উপজেলা শিক্ষা অফিসার (TEO)-২০০৪

    যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে কী বলে?

    ক)
    বিশেষণ
    খ)
    বিশেষণের পদ
    গ)
    নাম বিশেষণ
    ঘ)
    ভাব বিশেষণ

    Explanation

    ভাব-বিশেষণ: - যে বিশেষণ পদ বিশেষ্য ও সর্বনাম পদ ছাড়া অন্য পদের দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে, তাকে ভাব-বিশেষণ বলে। - যেমন: আস্তে হাঁটো, খুব আস্তে হাঁটো ইত্যাদি। ভাব-বিশেষণ দুই প্রকার। যেমন— - ক্রিয়া বিশেষণ - বিশেষণের বিশেষণ - ক্রিয়া বিশেষণ: যে বিশেষণ পদ বাক্যের ক্রিয়াপদের গুণ, অবস্থা, প্রকৃতি ইত্যাদি নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন: তাড়াতাড়ি চল। দিন ভালো যাচ্ছে না। জিনিসটা সাবধানে রাখ। - বিশেষণের বিশেষণ: যে বিশেষণ বিশেষণের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে, তাকে বিশেষণের বিশেষণ বলে। যেমন: সে খুব আস্তে হাঁটে, মনোয়ারা খুব ভালো মেয়ে।

    Find Tutors

    View all Tutors