Subject
Previous Exam (স্কুল পর্যায় -২)
Topic
১৮ তম শিক্ষক নিবন্ধন - ১৫.০৩.২০২৪
'যে নারীর হাসি পবিত্র'-তাকে কী বলে?
'যে নারীর হাসি পবিত্র'-তাকে কী বলে?
ক)
সুচিস্মিতাখ)
শুচিস্মিতাগ)
সুহাসিনীঘ)
সুহাস্যExplanation
যে নারীর হাসি পবিত্র- শুচিস্মিতা । নারী সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ: • যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা। • যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ভাষী। • যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা। • যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী। • যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া। • যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া। • যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা। • যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা। • যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা। • যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা। • যে নারীর পতি নেই, পুত্রও নেই = অবীরা। • যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী। • যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ। • যে নারী বীর = বীরাঙ্গনা। • যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্য পূর্বা। • যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। • যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা। • নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া। • যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা। • যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা। • যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।Related questions
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?10 টি সংখ্যার যোগফল 380। এদের প্রথম 4 টির গড় 40 এবং শেষ 5 টির গড় 30 হলে; ৫ম সংখ্যাটি কত?চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়?রিতু ও সিতু একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। তারা ৬ দিন কাজ করার পর সিতু চলে গেল। কাজটির কত অংশ বাকি থাকবে?কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে?পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স, পুত্রের বয়সের চারগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?কোন বানানটি শুদ্ধ?একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 10 বার ঘুরে। চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে?
