'যে নারীর স্বামী ও পুত্র নেই' এর এক কথায় প্রকাশ কী হবে?
Reading
ক)
কুমারী
খ)
অনূঢ়া
গ)
অবীরা
ঘ)
বিধবা
Explanation
যে নারীর স্বামীও নেই সন্তানও নেই = অবীরা। নারী সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ নিম্নরূপ: - যে নারীর হাসি পবিত্র এক কথায় প্রকাশ = শুচিস্মিতা। - যে নারীর হাসি সুন্দর এক কথায় প্রকাশ = সুহাসিনী। - যে নারীর হিংসা নেই এক কথায় প্রকাশ = অনসূয়া। - যে নারীর স্বামী বর্তমান এক কথায় প্রকাশ = সধবা। - যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা। - যে নারী বাড়ি বাড়ি ভিক্ষা করে = ভিখারিনী।