Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক

    ‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থের লেখক -

    ক)
    হুমায়ুন আজাদ
    খ)
    হেলাল হাফিজ
    গ)
    আবুল হাসান
    ঘ)
    কামাল চৌধুরী

    Explanation

    হেলাল হাফিজের জীবন ও সাহিত্যকর্ম জন্ম: ৭ অক্টোবর ১৯৪৮, নেত্রকোণা জেলার বড়তলী গ্রামে। মৃত্যু: ১৩ ডিসেম্বর ২০২৪, ঢাকায়। তিনি দীর্ঘদিন ধরে গ্লুকোমা, কিডনি জটিলতা, ডায়াবেটিস এবং স্নায়ু রোগে ভুগছিলেন। শিক্ষা ও কর্মজীবন: নেত্রকোণা দত্ত হাইস্কুল থেকে ১৯৬৫ সালে এসএসসি এবং নেত্রকোণা কলেজ থেকে ১৯৬৭ সালে এইচএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ছাত্রাবস্থায় ১৯৭২ সালে দৈনিক পূর্বদেশ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন এবং সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করেন। পরবর্তীতে দৈনিক দেশ এবং দৈনিক যুগান্তর -এ সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করেন। মুক্তিযুদ্ধের সময়: ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার রাতে অলৌকিকভাবে বেঁচে যান। ইকবাল হলে থাকার কথা থাকলেও ফজলুল হক হলে থাকায় প্রাণে রক্ষা পান। পরে নির্মলেন্দু গুণের সঙ্গে কেরানীগঞ্জে আশ্রয় নেন। সাহিত্যকর্ম হেলাল হাফিজ স্বল্পপ্রজ কবি হলেও তার কবিতাগুলো প্রেম, দ্রোহ এবং মানবিকতার গভীর অনুভূতি প্রকাশ করে। তার সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য হলো: কাব্যগ্রন্থ: যে জলে আগুন জ্বলে (১৯৮৬): - এটি তার প্রথম কাব্যগ্রন্থ এবং সবচেয়ে জনপ্রিয়। প্রকাশের পর ৩৩টিরও বেশি সংস্করণ প্রকাশিত হয়েছে। বিখ্যাত লাইন: “এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।” কবিতা ৭১ (২০১২): এটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ, যা বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। বেদনাকে বলেছি কেঁদোনা (২০১৯): এটি তার তৃতীয় কাব্যগ্রন্থ, যা দীর্ঘ বিরতির পর প্রকাশিত হয়। বিখ্যাত কবিতা: নিষিদ্ধ সম্পাদকীয় নিরাশ্রয় পাঁচটি আঙুল দুঃসময়ে আমার যৌবন অস্ত্র সমর্পণ অগ্নুৎসব বেদনা বোনের মতো ইচ্ছে ছিলো প্রতিমা অন্যরকম সংসার নিখুঁত স্ট্রাটেজি আমার সকল আয়োজন হিরণবালা তোমাকেই চাই কবিতার কসম খেলাম একটি পতাকা পেলে অশ্লীল সভ্যতা যার যেখানে জায়গ পুরস্কার ও সম্মাননা বাংলা একাডেমি পুরস্কার (২০১৩): তার সাহিত্যকর্মের জন্য। আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার (১৯৮৭): যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৬): নারায়ণগঞ্জ বৈশাখী মেলা উদযাপন কমিটির কবি সংবর্ধনা (১৯৮৫): বাসাসপ কাব্যরত্ন (২০১৯):

    Find Tutors

    View all Tutors