Subject

    সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (শিক্ষক নিয়োগ)

    Topic

    সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (জুনিয়র শিক্ষক) - ০৯.০৯.২০২৩

    যুক্তফ্রন্টের ২১ দফার খসড়া প্রণয়ন করেন কে?

    ক)
    এ কে ফজলুল হক
    খ)
    মওলানা ভাসানী
    গ)
    আবুল মনসুর আহমদ
    ঘ)
    হাবিবুর রহমান

    Explanation

    - যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারকে পরাজিত করার লক্ষ্যে। - ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর, কৃষক প্রজা পার্টির নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক, আওয়ামী লীগ নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী এক চুক্তির মাধ্যমে এই রাজনৈতিক জোটটি প্রতিষ্ঠা করেন। - পরে, নেজাম-ই-ইসলাম, খেলাফতে রব্বানী পার্টি এবং গণতন্ত্রী দলও যুক্তফ্রন্টের অংশ হয়। - এর প্রধান অফিস স্থাপন করা হয় সদরঘাটের ৫৬, সিমসন রোডে। - মহান একুশে ফেব্রুয়ারির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, যুক্তফ্রন্ট তাদের নির্বাচনী ইশতেহারে ২১ দফা দাবি উত্থাপন করে। - পূর্ব বাংলার সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এই ২১ দফা কর্মসূচির মূল রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ । - যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল 'নৌকা,' এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন এর সভাপতি। - ১৯৫৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে, যুক্তফ্রন্ট মোট ৩০৯ আসনের মধ্যে ২২৩ টি মুসলিম আসন এবং ১৩ টি অমুসলিম আসনে বিজয়ী হয়।

    Find Tutors

    View all Tutors