Subject

    বাংলা সাহিত্য

    Topic

    গ্রন্থ ও গ্রন্থকার

    'যতদিন রবে পদ্মা -মেঘনা - গৌরী - যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান ।" এ অমর চরণ দুটি কে লিখেছেন?

    ক)
    অন্নদাশঙ্কর রায়
    খ)
    শামসুর রহমান
    গ)
    জসীমউদ্দীন
    ঘ)
    নির্মলেন্দু গুণ

    Explanation

    - বঙ্গবন্ধুকে নিয়ে সবচেয়ে বিখ্যাত, বহুলপঠিত, শ্রুত ও উদ্ধৃত কবিতাটি লিখেছেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, বিখ্যাত লেখক ও কবি অন্নদাশঙ্কর রায় (১৯০৪-২০০২)। - ১৯৭১ সালের জুলাই মাসে গঙ্গা থেকে বুড়িগঙ্গা নামে কাব্যসংকলনে 'বঙ্গবন্ধু' কবিতাটি প্রথম প্রকাশিত হয়। ছড়াসমগ্র ও রচনাবলিতে তাঁর 'বঙ্গবন্ধু' ছড়াটি নিম্নরূপে মুদ্রিত হয়েছে : যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততদিন রবে কীর্তি তোমার, শেখ মুজিবুর রহমান! দিকে দিকে আজ অশ্রুগঙ্গা রক্তগঙ্গা বহমান তবু নাই ভয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান! উৎসঃ সমকাল পত্রিকা।

    Find Tutors

    View all Tutors