Subject

    বাংলা ভাষা

    Topic

    বাক্য প্রকরণ

    "যতই করিবে দান তত যাবে বেড়ে।"- বাক্যটি -

    ক)
    সরল
    খ)
    জটিল
    গ)
    যৌগিক
    ঘ)
    খণ্ড

    Explanation

    যে বাক্যে একাধিক খন্ড বাক্য থাকলেও তার মধ্যে একটি প্রধান খন্ড বাক্য থাকে এবং এক বা একাধিক অপ্রধান খন্ড বাক্য থাকে তাকে জটিল বাক্য বলে । যেমন — (i) যদি পরিশ্রম না কর তাহলে পরীক্ষায় ফেল করবে । (ii) যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি বই পড়ছিলাম । বাক্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা নিচের সূত্রগুলো মনে রাখবো: ১. অব্যয় থাকলেই যৌগিক বাক্য। (অব্যয়: ও, এবং, আর, কিন্তু, নতুবা, তথাপি, তাই, সুতরাং, অথচ, কিংবা, বরং ইত্যাদি) ২. সাপেক্ষ সর্বনাম থাকলেই জটিল বা মিশ্র বাক্য। (সাপেক্ষ সর্বনাম: যে-সে, যেমন-তেমন, যখন-তখন, যদিও-তবুও ইত্যাদি) ৩. একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে সরল বাক্য। (সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া বাক্যের অর্থ প্রকাশ করতে পারে।) ৪. একাধিক সমাপিকা ক্রিয়া থাকলে: ক্রিয়াগুলো পরস্পর নির্ভরশীল হলে জটিল বাক্য; নির্ভরশীল না হলে যৌগিক বাক্য। যে-কোনো বাক্য নির্ণয়ের ক্ষেত্রে ধারাবাহিকভাবে ওপরের প্রশ্নগুলো করতে হবে। তাহলেই আমরা সঠিক উত্তরটি পেয়ে যাবো। উদাহরণ ও ব্যাখ্যা: ক. বিপদ এবং দুঃখ একসঙ্গে আসে। প্রশ্ন ১: অব্যয় আছে? আছে (এবং)। সুতরাং এটি যৌগিক বাক্য। খ. যেহেতু সে পড়েছে, তাই পাশ করেছে। প্রশ্ন ১: অব্যয় আছে? নেই। প্রশ্ন ২: সাপেক্ষ সর্বনাম আছে? আছে (যেহেতু-তাই)। সুতরাং এটি জটিল বাক্য। গ. মেঘ ডাকলে ময়ূর নাচে। প্রশ্ন ১: অব্যয় আছে? নেই। প্রশ্ন ২: সাপেক্ষ সর্বনাম আছে? নেই। প্রশ্ন ৩: কয়টি সমাপিকা ক্রিয়া আছে? ১টি (নাচে)। সুতরাং এটি সরল বাক্য। [দ্রষ্টব্য: এখানে ‘ডাকলে’ও একটি ক্রিয়া। কিন্তু যদি বলা হয় ‘মেঘ ডাকলে’, তাহলে বাক্যের অর্থ পূর্ণ হয় না। তাই ‘ডাকলে’ অসমাপিকা ক্রিয়া। কিন্তু ‘ময়ূর নাচে’ বললে বাক্যের অর্থ পূর্ণ হয়। তাই ‘নাচে’ সমাপিকা ক্রিয়া।] ঘ. সত্য বলিনি, বিপদে পড়েছি। প্রশ্ন ১: অব্যয় আছে? নেই। প্রশ্ন ২: সাপেক্ষ সর্বনাম আছে? নেই। প্রশ্ন ৩: কয়টি সমাপিকা ক্রিয়া আছে? ২টি (বলিনি, পড়েছি)। প্রশ্ন ৪: ক্রিয়াগুলো কি পরস্পর নির্ভরশীল? হ্যাঁ। সুতরাং এটি জটিল বা মিশ্র বাক্য। [দ্রষ্টব্য: সত্য না বলার কারণেই বিপদে পড়েছে। সুতরাং দুটো কাজ একে অপরের ওপর নির্ভর করেই ঘটেছে।]

    Find Tutors

    View all Tutors