Subject
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
Topic
জলবায়ু পরিবর্তনের প্রভাব
মৌসুমি জলবায়ুতে বায়ুপ্রবাহ কোন সূত্র অনুযায়ী হয়?
মৌসুমি জলবায়ুতে বায়ুপ্রবাহ কোন সূত্র অনুযায়ী হয়?
ক)
ওয়েবারের তত্তখ)
কোপেনের থিওরিগ)
ফেরেলের সূত্রঘ)
কোনটিই নয়Explanation
- মৌসুমি জলবায়ুতে বায়ুপ্রবাহ ফেরেলের সূত্র অনুযায়ী হয়। • মৌসুমি জলবায়ু: - মৌসুমি শব্দটি এসেছে আরবি শব্দ “মওসুম” থেকে যার অর্থ ঋতু। - ঋতু পরিবর্তনের সাথে সাথে এ বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় বলে একে মৌসুমি জলবায়ু বলা হয়। - কর্কটক্রান্তি ও মকরক্রান্তির নিকটবর্তী অঞ্চল জুড়ে যে জলবায়ু বিস্তৃত তা মৌসুমি জলবায়ু। • মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য: - গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর দিয়ে লম্বভাবে কিরণ দেয় এবং এই সময় দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, উত্তর-পশ্চিম ভারত প্রভৃতি স্থানে বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়। - দক্ষিণ গোলার্ধের উচ্চচাপ বলয় থেকে আসা দক্ষিণ পূর্ব অয়ন বায়ুএশিয়া মহাদেশের নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবলবেগে ছুটে যায়। এই বায়ুকেই বলা হয় উত্তর গোলার্ধের মৌসুমি বায়ু। ফেরেলের সূত্রানুযায়ী একে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বলা হয়। কারণ নিরক্ষরেখা অতিক্রম করলে ডানদিকে বেঁকে দক্ষিণ পূর্ব অয়ন বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়।Related questions
শীতকালে ঘূর্ণিবৃষ্টি দেখা যায় কোন অঞ্চলে?২০১১ সালে ভয়াবহ সুনামি হয় কোন দেশে?বাংলাদেশে ঘূর্ণিঝড়ের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা কোনটি?বাংলাদেশে খরা সবচেয়ে বেশি হয় কোন অঞ্চলে?'সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০' হচ্ছে একটি -জলবায়ু পরিবর্তনের কারণগুলোকে কমিয়ে আনা বা দূর করাকে কি বলে?বাংলাদেশের জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা (BCCSAP) চালু হয় কত সালে?সুনামির কারন হলো-
