Subject

    বাংলা সাহিত্য

    Topic

    পত্রিকা ও সাময়িকী

    মোহাম্মদ মোজাম্মেল হক কোন পত্রিকায় প্রথম সাংবাদিকতার কাজ শুরু করেন?

    ক)
    মোসলেম ভারত
    খ)
    শান্তিপুর মাসিক সাহিত্য
    গ)
    লহরী
    ঘ)
    সাপ্তাহিক সময়

    Explanation

    মোহাম্মদ মোজাম্মেল হকঃ - মোহাম্মদ মোজাম্মেল হক (১৮৬০-১৯৩৩) কবি, সাংবাদিক। - তিনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রামে জন্ম গ্রহণ করেন। - মোজাম্মেল হক কলকাতা থেকে প্রকাশিত সাপ্তাহিক সময় পত্রিকায় প্রথম সাংবাদিকতার কাজ শুরু করেন; পরে শান্তিপুর রামনগর ভার্নাকুলার স্কুলে দ্বিতীয় শিক্ষক হিসেবে যোগদান করেন। - মোজাম্মেল হক লহরী (১৮৯৯), মোসলেম ভারত (১৯২০) ও শান্তিপুর মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। - তিনি ত্রিশ বছর নদীয়া জেলা বোর্ডের শিক্ষা কমিটির সদস্য, বিশ বছর অবৈতনিক ম্যাজিস্ট্রেট ও কিছুকাল বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির (১৯১১) সহ সভাপতির দায়িত্ব পালন করেন। - মুসলিম সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস, গোঁড়ামি, পশ্চাৎপদতা ও আত্মবিস্মৃতির বিরুদ্ধে তিনি লেখনী ধারণ ও সংগঠনের মাধ্যমে বিশিষ্ট ভূমিকা পালন করেন। • তাঁর উল্লেখযোগ্য রচনাবলি: - কাব্য কুসুমাঞ্জলি (১৮৮১), - অপূর্বদর্শন (১৮৮৫), - প্রেমহার (১৮৯৮), - হজরত মহাম্মদ (১৯০৩), - জাতীয় ফোয়ারা (১৯১২), - ইসলাম সঙ্গীত (১৯২৩); • গদ্য রচনা- - মহর্ষি-মনসুর (১৮৯৬), - ফেরদৌসী-চরিত (১৮৯৮), - শাহনামা (১৯০৯), - তাপসকাহিনী (১৯১৪, ২য় সং), - খাজা ময়ীনউদ্দীন চিশতী (১৯১৮), - হাতেমতাই (১৯১৯), - টিপু সুলতান (১৯৩১); • উপন্যাস- - জোহরা (১৯১৭), - দরাফ খান গাজী (১৯১৯) ইত্যাদি। - তিনি বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক ‘কাব্যকণ্ঠ’ উপাধিতে ভূষিত হন। - ১৯৩৩ সালের ৩০ নভেম্বর শান্তিপুরে তাঁর মৃত্যু হয়।

    Find Tutors

    View all Tutors