Subject

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

    Topic

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় ধাপ) -০২.০২.২০২৪

    "মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি" গানের গীতিকার কে?

    ক)
    নজরুল ইসলাম বাবু
    খ)
    গোবিন্দ হালদার
    গ)
    আপেল মাহমুদ
    ঘ)
    আহমেদ ইমতিয়াজ বুলবুল

    Explanation

    - গোবিন্দ হালদার ১৯৩০ সালের ২১শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বনগাঁয়ে জন্মগ্রহণ করেন। - তিনি একজন বাঙালি গীতিকার। - তাঁর রচিত প্রথম কবিতা ছিল ‘আর কতদিন’। - তিনি প্রায় সাড়ে তিন হাজার কবিতা ও গান লিখেছেন। - তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ দূর দিগন্ত। - বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারে সম্প্রচারিত তার লেখা গানসমূহ মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতো। • মুক্তিযুদ্ধের সময় তার রচিত উল্লেখযোগ্য গানের মধ্যে- - মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি , - এক সাগর রক্তের বিনিময়ে, - পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, - লেফট রাইট লেফট রাইট, - হুঁশিয়ার হুঁশিয়ার, - পদ্মা মেঘনা যমুনা, - তিনি ভারতের আকাশবাণী বেতারের তালিকাভুক্ত গীতিকার ছিলেন।

    Find Tutors

    View all Tutors