Subject

    বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)

    Topic

    প্রাচীন যুগ ও মধ্যযুগ

    মৈমনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনুদিত হয়েছে ?

    ক)
    ১৩টি
    খ)
    ১৮টি
    গ)
    ২৩টি
    ঘ)
    ২৬টি

    Explanation

    → বাংলাদেশের উল্লেখযোগ্য লোকসাহিত্য গবেষক – মুহম্মদ মনসুরউদ্দীন, ড. আশরাফ সিদ্দিকী ও ড. মাযহারুল ইসলাম। → লোকসাহিত্য বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ – হারামনি (মুহম্মদ মনসুরউদ্দীন), প্রবাদ সংগ্রহে (সুনীল কুমার), কবি পাগলা কানাই (ড. মাযহারুল ইসলাম)। → লোকসাহিত্যের শাখাগুলো হচ্ছে- ছড়া, প্রবাদ –প্রবচন, ধাঁধাঁ, গীতিকা, লোককথা, লোকসংগীত। → লোকসাহিত্যের শক্তিশালী শাখা – ছড়া। ছড়া সাধারণত ‘স্বরবৃত্ত’ ছন্দে লেখা হয়। → গীতিকা তিন প্রকার – নাথ গীথিকা, মৈমনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা। → একটিমাত্র ঐতিহাসিক ঘটনা (রাজা গোপীচাঁদের সন্ন্যাস গ্রহণ) অবলম্বনে রচিত – নাথ গীতিকা। → ১৮৭৮ সালে রংপুর থেকে স্যার জর্জ গ্রিয়ার্সন কর্তৃক সংগৃহীত গীতিকার নাম – মানিক রাজার গান। → ‘গোপীচন্দ্রের সন্ন্যাস’ গ্রন্থের রচয়িতা – শুকুর মহম্মদ। → মৈমনসিংহ গীতিকায় – ১০ টি গীতিকা রয়েছে। → মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করেন – চন্দ্রকুমার দে (নেত্রকোনার আইথর গ্রামের অধিবাসী)। → চন্দ্রকুমার দে সংগৃহীত পালাগানগুলো প্রথম প্রকাশিত হয় - ময়মনসিংহের 'সৌরভ' পত্রিকায়। → মৈমনসিংহ গীতিকা অনূদিত হয়েছে – ২৩ টি ভাষায়। → মৈমনসিংহ গীতিকার ‘দস্যু কেনারামের পালা’ ব্যতীত সবগুলো গীতিকার বিষয়বস্তু – নরনারীর লৌকিক প্রেম। → ‘মহুয়া’ পালাটির রচয়িতা - দ্বিজ কানাই, সংগ্রাহক – পল্লীকবি জসীম উদ্দীন। → পল্লীবাংলার পালাগানগুলো কাব্যে রূপায়িত হলে বলে – গীতিকা। গদ্যে রূপায়িত হলে বলে – লোককথা বা লোককাহিনী। → লোককথা তিন প্রকার – রূপকথা, উপকথা, ব্রতকথা। → দক্ষিণারঞ্জন মিত্র সম্পাদিত ‘ঠাকুরমার ঝুলি’ একটি – রূপকথা। সূত্র : শীকর বাংলা সাহিত্য।

    Find Tutors

    View all Tutors