Subject

    ATEO

    Topic

    ATEO (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) -২০১৫

    মেঘনাদবধ কাব্য—কার লেখা?

    ক)
    বাল্মিকী
    খ)
    মাইকেল মধুসূদন দত্ত
    গ)
    জীবনানদ দাস
    ঘ)
    আব্দুল করিম

    Explanation

    - ' মেঘনাদবধ কাব্য ' মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি মহাকাব্য। - এটি ১৮৬১ সালে দুই খণ্ডে বই আকারে প্রকাশিত হয়। - কাব্যটি মোট নয়টি সর্গে বিভক্ত। - মেঘনাদবধ কাব্য হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে রচিত, যদিও এর মধ্যে নানা বিদেশী মহাকাব্যের ছাপও সুস্পষ্ট। - বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত। - তিনিই বাংলায় প্রথম সনেট রচনা করেন এবং তার নাম দেন ‘চতুর্দশপদী’। - বাংলা সনেটের আদি গ্রন্থ ‘চতুর্দশপদী কবিতা’ (১৮৬৬)। - তাঁর ছদ্মনাম টিমোথি পেনপোয়েম। • তাঁর রচিত নাটক ও প্রহসন - শর্মিষ্ঠা নাটক (১৮৫৯) - কৃষ্ণকুমারী নাটক (১৮৬১) - মায়া-কানন (১৮৭৪) - একেই কি বলে সভ্যতা? (১৮৬০) - বুড় সালিকের ঘাড়ে রোঁ (১৮৬০) - পদ্মাবতী নাটক (১৮৬০) • তাঁর রচিত কাব্য - তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০) - মেঘনাদবধ কাব্য (১৮৬১) - চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৫) - ব্রজাঙ্গনা কাব্য (১৮৬১) - বীরাঙ্গনা কাব্য (১৮৬২)।

    Find Tutors

    View all Tutors