Subject

    নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

    Topic

    মুল্যবোধ

    "মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যাস্ত প্রকাশ" - সংজ্ঞাটি কে প্রদান করেন?

    ক)
    পামফ্রে
    খ)
    ক্যামডেসাস
    গ)
    জন স্টুয়ার্ট মিল
    ঘ)
    হার্বার্ট স্পেন্সার

    Explanation

    - মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিভিন্নতা, পরিবর্তনশীলতা, আপেক্ষিকতা। - মূল্যবোধের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর পরিবর্তশীলতা, সমাজ পরিবর্তনের সাথে সাথে সমাজের মূল্যবোধগুলোর ও পরিবর্তন সাধিত হয়। - অতীতের অনেক মূল্যবোধ বর্তমানে আমাদের কাছে অর্থহীন । - যেমন - বাল্যবিবাহ, সতীদাহ প্রথা। - আবার বর্তমানের অনেক মূল্যবোধ ভবিষ্যতে নাও থাকতে পারে। - আক্ষরিক অর্থে- মূল্যবোধ বলতে ব্যক্তির জ্ঞানগর্ভ আচরণকে বুঝায় যে আচরণের মানবীয় এবং সামাজিক মূল্য বিদ্যমান । - সহজ কথায় বলা যায়, ভাল-মন্দ, ঠিক-বেঠিক ,কাঙ্ক্ষিত -অনাকাঙ্খিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নামই মূল্যবোধ। - এ . ডব্লিউ .পামফ্রে বলেন, "মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যাস্ত প্রকাশ। - " ফ্রাঙ্কেল বলেন, " মূল্যবোধ হল আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ"।

    Find Tutors

    View all Tutors