Subject

    বাংলা সাহিত্য

    Topic

    গ্রন্থ ও গ্রন্থকার

    মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?

    ক)
    বাংলা ধ্বনিবিজ্ঞান
    খ)
    আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান
    গ)
    ধ্বনি বিজ্ঞানের কথা
    ঘ)
    ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব

    Explanation

    মুহম্মদ আবদুল হাই শিষ্ট কথ্য বাংলা ভাষার ধ্বনি এবং ধ্বনিতত্ত্ব সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণে ব্রতী হন এবং তাঁর গবেষণালব্ধ ফল ‘ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ (১৯৬৫) নামক গ্রন্থে প্রকাশ করেন। মুহম্মদ আবদুল হাই-এর এই গ্রন্থটি অধ্যাবধি বাংলা ভাষায় রচিত বাংলা ধ্বনিতত্ত্ব পর্যালোচনার সর্বাধিক গভীর বিশ্লেষণমূলক গ্রন্থ। আবদুল হাই এ গ্রন্থে বাংলা স্বরধ্বনির সংখ্যা, দ্বিস্বর এবং অর্ধস্বরের গঠন, ব্যঞ্জন ধ্বনিগুলোর ধ্বনিতাত্ত্বিক পরিচয়, বাক্প্রবাহে ধ্বনির রূপ, সন্ধি ও সামগ্রিকীভবন, ধ্বনিগুণ এবং স্বরতরঙ্গ বিষয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন। ১৮টি বাংলা ভাষার ইতিহাস বিষয়ক গ্রন্থঃ-- ● ভাষার ইতিবৃত্ত ----------------সুকুমার সেন ● বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত ----------ড.মুহম্মদ শহীদুল্লাহ্ ● বাংলা সাহিত্যের ইতিবৃত্ত-----------মুহম্মদ আবদুল হাই ও আলী আহসান ● ভাষা ও সাহিত্য--------------মুহম্মদ আবদুল হাই ● বাঙ্গভাষা ও সাহিত্য (১৮৯৬,১ম) ---------ড়.দীনেশচন্দ্র সেন ● সাহিত্য ও সংস্কৃতি-------------------------মুহম্মদ আবদুল হাই ● ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতও্ব-----------মুহম্মদ আবদুল হাই ●ভাষা প্রকাশ বাঙালা ব্যাকরণ------------ সুনীতি কুমার চট্টোপাধ্যায় ● গৌড়ীয় ব্যাকরণ --------------রামমোহন রায় ● আধুনিক বাংলা ব্যাকরণ-----------------জগদীশ চন্দ্র ঘোষ ● শব্দ তও্ব, বাংলা ভাষার পরিচয়,---------রবীন্দ্রনাথ ঠাকুর ● মনীষা মঞ্জুষা, ব্যাকরণ মঞ্জুরী------------মুহম্মদ এনামুল হক ● Theorigin and development of Bangali language(ODBL)----ডা. সুনীতি কুমার চট্টোপাধ্যায় ● AGrammar of the Bangali language-------------নাথানিয়েল ব্রাসি হ্যালহেড ● বাংলা উচ্চারণ অভিধান ---------------- নরেন বিশ্বাস ● বানান ও উচ্চারণ-------------------------- জামিল চৌধুরী ● বাংলা গদ্য রীতি ----------------------------মুনীর চৌধুরী ● তুলনামূলক ঐতিহাসিক ভাষাবিজ্ঞান-- হুমায়ুন আজাদ

    Find Tutors

    View all Tutors