Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক

    মুহম্মদ এনামুল হক কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন?

    ক)
    ঢাকা বিশ্ববিদ্যালয়
    খ)
    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
    গ)
    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
    ঘ)
    রাজশাহী বিশ্ববিদ্যালয়

    Explanation

    - ড. মুহম্মদ এনামুল হক (২০ সেপ্টেম্বর ১৯০২ - ১৬ ফেব্রুয়ারি ১৯৮২) ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ, ভাষাবিদ ও সাহিত্যিক। - তিনি চট্টগ্রামের ফটিকছড়ি থানার বখতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। - ১৯২৯ হতে ১৯৩৪ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পেয়ে এনামুল হক অধ্যাপক সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের অধীনে গবেষণা করেন। - তাঁর গবেষণার বিষয়বস্ত্ত ছিল ‘History of Sufism in Bengal’। ১৯৩৫ সালে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। - ১৯৫৬ সালের ১ ডিসেম্বর মুহম্মদ এনামুল হক (১৯০২-১৯৮২) একাডেমীর প্রথম পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। - তিনি ১৯৭৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তাঁর প্রকাশিত গ্রন্থাবলির মধ্যে উল্লেখযোগ্য হলো: - আরাকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য (গবেষণামূলক, আব্দুল করিম সাহিত্যবিশারদের সঙ্গে যৌথভাবে রচিত), ১৯৩৫; - বঙ্গে সূফী প্রভাব (গবেষণামূলক), ১৯৩৫; - বাঙলা ভাষার সংস্কার (ভাষাতত্ত্বমূলক), ১৯৪৪; - মুসলিম বাঙলা সাহিত্য (গবেষণামূলক), ১৯৫৭; - ভ্রমণকািহিনী (বুলগেরিয়ার ভ্রমণ), ১৯৭৮ - গীতি সংকলন ( আবাহন), ১৯২০-২১ - কবিতা সংকলন (ঝর্ণাধারা), ১৯২৮ - A History of Sufism in Bengal, ১৯৭৬; - Perso-Arabic Elemants in Bengali (with GM Hilali), ১৯৬৭; এছাড়াও এতদ্ব্যতীত তিনি Abdul Karim Shahityavisharad Commemoration Volume (১৯৭২) ও Dr. Md. Shahidullah Felicitation (১৯৬৬) গ্রন্থদ্বয় সম্পাদনা করেন।

    Find Tutors

    View all Tutors