Subject

    Bank Exam

    Topic

    পূবালী ব্যাংক লিমিটেড (প্রবেশনারী অফিসার) - ৩০.০৯.২০২৩

    'মুসলিম সাহিত্য-সমাজ' -এর লেখক নন -

    ক)
    শেখ আবদুর রহিম
    খ)
    কাজী আবদুল ওদুদ
    গ)
    আবুল হুসেন
    ঘ)
    কাজী মোতাহার হোসেন

    Explanation

    - মুসলিম সাহিত্য সমাজ এর লেখক নন- শেখ আবদুর রহিম । - ১৯১১ সালে 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম সম্পাদক ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ। - এ সংগঠনে মুসলমানদের গুরুত্ব উপেক্ষিত হওয়ায় ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়। - ব্রিটিশ শাসনামলে মুসলমানেরা চিন্তা-চেতনায়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে হিন্দুদের থেকে পিছিয়ে ছিল। - এ অবস্থা থেকে মুসলিম সমাজকে জাগিয়ে তোলার জন্য ( কাজী আবদুল ওদুদ, আবুল হোসেন, কাজী মোতাহের হোসেন , আবুল ফজল, আবদুল কাদির প্রমুখ) ব্যক্তিবর্গ 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর মাধ্যমে যে আন্দোলন শুরু করেন, তাই বুদ্ধির মুক্তি আন্দোলন। - ১৯২৭ সালে আবুল হোসেনের সম্পাদনায় এ সংগঠনের মুখপত্র 'শিখা' পত্রিকা প্রকাশিত হয়। - শিখা পত্রিকার স্লোগান ছিলো 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'।

    Find Tutors

    View all Tutors