Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক

    মুনীর চৌধুরী কর্তৃক উদ্ভাবিত বাংলা টাইপ রাইটার কি-বোর্ডের নাম কী?

    ক)
    ইউনিবিজয়
    খ)
    মুনীর অপটিমা
    গ)
    মুনীর বর্ণমালা
    ঘ)
    বর্ণ

    Explanation

    - মুনীর চৌধুরী ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক, নাট্যকার, এবং ভাষাবিজ্ঞানী। বাংলা ভাষার প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। বাংলা টাইপ রাইটারের ব্যবহারকে আরও সহজ ও কার্যকর করার জন্য তিনি ১৯৬৫ সালে একটি নতুন কি-বোর্ড লেআউট উদ্ভাবন করেন। এই কি-বোর্ডটি ' মুনীর অপটিমা ' নামে পরিচিত। • মুনীর চৌধুরী নাটক: - 'কবর' (১৯৬৬), - ‘রক্তাক্ত প্রান্তর (১৯৬২ - 'মানুষ (১৯৪৭), - 'নষ্ট ছেলে (১৯৫০), - ‘দণ্ডকারণ্য (১৯৬৬), - 'রাজার জন্মদিন' (১৯৪৬), - 'চিঠি'। • তাঁর অনূদিত নাটকসমূহ: - 'কেউ কিছু বলতে পারে না' (১৯৬৭): এটি জর্জ বার্নাড শ'র You never can tell এর অনুবাদ। - রূপার কৌটা' (১৯৬৯): এটি গলস ওয়ার্দির The Silver ' Box থেকে অনূদিত। - 'মুখরা রমণী বশীকরণ' (১৯৭০): এটি শেক্সপিয়রের Taming of the Shrew এর অনুবাদ। • তাঁর রচিত প্রবন্ধসমূহ: - 'মীর মানস' (১৯৬৫): এর জন্য তিনি ১৯৬৫ সালে দাউদ পুরুষ্কার লাভ করেন। - 'তুলনামূলক সমালোচনা' (১৯৬৯), - 'বাংলা গদ্যরীতি' (১৯৭০)।

    Find Tutors

    View all Tutors