Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক

    মুনীর চৌধুরীর অনুবাদ নাটক নয় কোনটি?

    ক)
    কেউ কিছু বলতে পারে না
    খ)
    রূপার কৌটা
    গ)
    মুখরারমণী বশীকরণ
    ঘ)
    নষ্ট ছেলে

    Explanation

    মুনীর চৌধুরী রচিত নাটক- -রক্তাক্ত প্রান্তর (১৯৬২): পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য। এতে তিনি যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করেন। নাটকটির জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। -চিঠি (১৯৬৬) -কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক। নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন। -দণ্ডকারণ্য (১৯৬৬): রূপকাশ্রয়ী নাটক। -পলাশী ব্যারাক ও অন্যান্য (১৯৬৯): -মানুষ(১৯৪৭): ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার কাহিনী এর মূল উপজীব্য। -নষ্ট ছেলে(১৯৫০): রাজনৈতিক চেতনাসমৃদ্ধ নাটক। অনুবাদ নাটকঃ -কেউ কিছু বলতে পারে না (১৯৬৯): জর্জ বার্নার্ড শর You never can tell-এর বাংলা অনুবাদ। -রূপার কৌটা (১৯৬৯): জন গলজ্‌ওয়র্দির The Silver Box-এর বাংলা অনুবাদ। -মুখরা রমণী বশীকরণ (১৯৭০): উইলিয়াম শেক্‌স্‌পিয়ারের Taming of the Shrew-এর বাংলা অনুবাদ।

    Find Tutors

    View all Tutors