Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
ইতিহাস ও সংস্কৃতি
মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনী বা মুক্তিবাহিনী কয়ভাগে বিভক্ত ছিল?
মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনী বা মুক্তিবাহিনী কয়ভাগে বিভক্ত ছিল?
ক)
২খ)
৩গ)
৪ঘ)
৫Explanation
মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনী: - মুক্তিবাহিনীর সদস্যরা অনিয়মিত ও নিয়মিত দুটি ভাগে বিভক্ত ছিল। - অনিয়মিতদের গণবাহিনী বলা হতো। নিয়মিত বাহিনীর অন্তর্গত ছিল সৈন্যরা যারা পাকিস্তান সেনাবাহিনী বা ই পি আর এর অন্তর্ভুক্ত ছিলেন। - ভারতের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়। প্রশিক্ষণের পর বিভিন্ন সেক্টরের অধীনে গণবাহিনীতে নিযুক্ত করা হতো। - বাংলাদেশের অভ্যন্তরেও অনেকে গেরিলা বাহিনী গঠন করেন। - যেমন টাঙ্গাইলের কাদের সিদ্দিকীর কাদেরিয়া বাহিনী, সিরাজগঞ্জে রফিক মির্জা বাহিনী, ফরিদপুরের হেমায়েত বাহিনী, ঝিনাইদহের আকবর বাহিনী, বরিশালের কুদ্দুস বাহিনী, ময়মনসিংহের আফসার বাহিনী প্রভৃতি । - ভারতের বাহিনীর মেজর জেনারেল ওবানের অধীনে বঙ্গবন্ধুর নামে ‘মুজিব বাহিনী' নামে একটি বাহিনী গঠিত হয়। - ২৮ সেপ্টেম্বর এ.কে খন্দকারের নেতৃত্বে গঠিত হয় বিমান বাহিনী। - পাকিস্তানের পক্ষ ত্যাগ করা নৌসেনাদের নিয়ে গঠিত হয় বাংলাদেশ নৌবাহিনী। - ৯ নভেম্বর উদ্বোধন করা হয় প্রথম নৌবহর ‘বঙ্গবন্ধু নৌবহর'।Related questions
মুক্তিযুদ্ধের ছয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘৭১-এর গেরিলা’এর পরিচালক কে?মোট সেক্টর কমান্ডারের সংখ্যা কত?মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব-সেক্টরে বিভক্ত করা হয়?চাঁদপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরের কমান্ডার ছিলেন?মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টর এর অধীন ছিল?নূর মোহাম্মাদ শেখ কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন?
