Subject
বাংলা সাহিত্য
Topic
মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত উপন্যাস 'জীবন ও রাজনৈতিক বাস্তবতা' এর লেখক কে?
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত উপন্যাস 'জীবন ও রাজনৈতিক বাস্তবতা' এর লেখক কে?
ক)
হুমায়ূন আহমেদখ)
সেলিনা হোসেনগ)
শহীদুল জহিরঘ)
তারীক আনাম খানExplanation
- শহীদুল জহির বাংলা সাহিত্যে পরাবাস্তবতা ও জাদু বাস্তবতার প্রথম সফল আর্টিস্ট। - শহীদুল জহির (১৯৫৩ সালের ১১ সেপ্টেম্বর) পুরান ঢাকার নারিন্দার ৩৬ ভূতের গলিতে (ভজ হরি সাহা স্ট্রিট) জন্মগ্রহণ করেন। - তার প্রকৃত নাম মোহাম্মদ শহীদুল হক। - তিনি অমর কিছু সাহিত্যকর্ম রেখে গেছেন। - জয়েসের যেমন ছিল ডাবলিন, শহীদুল জহিরের ঠিক তেমনিই নারিন্দা ভুতের গলি। - তার অন্যতম উপন্যাসগুলো হলো ( জীবন ও রাজনৈতিক বাস্তবতা -১৯৮৮), (সে রাতে পূর্ণিমা ছিল-১৯৯৫), (মুখের দিকে দেখি-২০০৬) ইত্যাদি। - তাঁর উল্লেখযোগ্য গল্পগুলো হল (ভালোবাসা -১৯৭৪), (পারাপার- ১৯৮৫), (আগারগাঁও কলোনিতে কেন নয়নতারা নেই- ১৯৯১), (ডোলু নদীর বাতাস- ২০০৩) ইত্যাদি। - তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। - তিনি ওয়াশিংটন ডিসির আমেরিকান ইউনিভার্সিটি ও বারমিংহাম ইউনিভার্সিটিতেও পড়ালেখা করেন। - তিনি ১৯৮১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে সহকারী সচিব পদে যোগ দেন। - ২০০৮ এ তার মৃত্যুর আগ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে কাজ করে গেছেন। - তিনি ২০০৮ সালের ২৩ মার্চ ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।Related questions
"পূর্ণ স্বাধীনতা, চূর্ণ স্বাধীনতা" কার লেখা?'তালাশ' কার উপন্যাস ?মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস' আগুনের পরশমনি’ কার রচনা ?কোন কবি মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন?নিচের কোন গ্রন্থে ঊনসত্তরের গণঅভ্যূত্থানের স্মৃতি ফুটে উঠেছে?'ছাপ্পান্নো হাজার বর্গমাইল' কার রচিত উপন্যাস ?কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?‘একাত্তরের দিনগুলি’ কে লিখেছেন?
