Subject

    Govt.Jobs

    Topic

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (প্রদর্শক-সকল বিষয়) - ২৭.০৮.২০২১

    মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্য গ্রন্থ কোনটি?

    ক)
    বন্দী শিবির থেকে
    খ)
    নেকড়ে অরণ্য
    গ)
    প্রিয়যোদ্ধা প্রিয়তম
    ঘ)
    নিষিদ্ধ লোবান

    Explanation

    মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে' (১৯৭২) । এ কাব্যের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে । এ কাব্যের উল্লেখযোগ্য কবিতাঃ - তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, - মধুস্মৃতি, - স্বাধীনতা তুমি, - রক্তাক্ত প্রান্তরে । আরো কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থঃ - আর্তনাদে বিবর্ণ (ড. মযহারুল ইসলাম), - যখন উদ্যত সঙ্গীন (হাসান হাফিজুর রহমান) ও - আমার প্রতিদিনের শব্দ (সৈয়দ আলী আহসান) ।

    Find Tutors

    View all Tutors