Subject

    প্রকৌশলী

    Topic

    পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিঃ (উপ-সহকারী প্রকৌশলী)- ০৫.০৪.২০২৪

    মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?

    ক)
    নেকড়ে অরণ্য
    খ)
    বন্দী শিবির থেকে
    গ)
    নিষিদ্ধ লোবান
    ঘ)
    প্রিয়যোদ্ধা প্রিয়তম

    Explanation

    মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে' (১৯৭২) । এ কাব্যের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে । এ কাব্যের উল্লেখযোগ্য কবিতাঃ - তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, - মধুস্মৃতি, - স্বাধীনতা তুমি, - রক্তাক্ত প্রান্তরে । আরো কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থঃ - আর্তনাদে বিবর্ণ (ড. মযহারুল ইসলাম), - যখন উদ্যত সঙ্গীন (হাসান হাফিজুর রহমান) ও - আমার প্রতিদিনের শব্দ (সৈয়দ আলী আহসান) । অন্যদিকে, নেকড়ে অরণ্য, নিষিদ্ধ লোবান ও প্রিয়যোদ্ধা প্রিয়তম মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের রচয়িতা যথাক্রমে শওকত ওসমান, সৈয়দ শাসুল হক ও হারুন হাবীব ।

    Find Tutors

    View all Tutors