Subject

    ATEO

    Topic

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী উপজেলা /থানা শিক্ষা অফিসার (29-04-2016)

    মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি?

    ক)
    ময়নামতি
    খ)
    পথের পাঁচালি
    গ)
    গেরিলা
    ঘ)
    নয়নমনি

    Explanation

    - মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'গেরিলা'। - চলচ্চিত্রটি সৈয়দ শামসুল হকের 'নিষিদ্ধ লোবান' উপন্যাস অবলম্বনে চিত্রায়িত। - চলচ্চিত্রটি ২০১১ সালে মুক্তি পায়। এর পরিচালক নাসির উদ্দীন ইউসুফ। • মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ ১,রাইফেল রোটি আওরাত;আনোয়ার পাশা। ২,জাহান্নাম হইতে বিধায়;শওকত ওসমান। ৩,ওংকার;আহমদ ছফা। ৪,হাঙ্গর নদী গ্রেনেড;সেলিনা হোসেন। ৫,খাঁচায়;রশীদ হায়দার। • মুক্তিযুদ্ধভিত্তিক কবিতাঃ ১,মুক্তিযোদ্ধা;জসীমউদদীন। ২,দগ্ধগ্রাম;জসীমউদদীন। ৩,বন্দী শিবির থেকে;শামসুর রহমান। ৪,পুত্রদের প্রতি;আবুল হোসেন। ৫,প্রথম শহীদ বাংলাদেশের মেয়ে;সুফিয়া কামাল। • মুক্তিযুদ্ধভিত্তিক  নাটকঃ ১,পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হক ২,বকুলপুরের স্বাধীনতা;মমতাজউদদীন আহমদ। ৩,নরকে লাল গোলাপ;আলাউদদীন আল আজাদ। ৪,আয়নায় বন্ধুর মুখ;আবদুল্লাহ আল মামুন। ৫,যে অরন্যে আলো নেই;নীলিমা ইব্রাহিম। • স্বাধীনতাপূর্ব ও পরোক্ষভাবে স্বাধীনতার ইঙ্গিতবাহী উপন্যাসঃ ১,ক্রতিদাসের হাসি;১৯৬২;শওকত ওসমান। ২,কিষাণ;১৯৬৯;ইন্দু সাহা। ৩,রাঙ্গা প্রভাত;১৯৫৭;আবুল ফজল। ৪,নীড় সন্ধানী;১৯৬৮;আনোয়ার পাশা। ৫,বিদ্রোহী কৈবর্ত;১৯৬৯;সত্যেন সেন।

    Find Tutors

    View all Tutors