Subject

    বাংলা সাহিত্য

    Topic

    মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য

    মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

    ক)
    ক্রীতদাসের হাসি
    খ)
    মাটি আর অশ্রু
    গ)
    হাঙর নদী গ্রেনেড
    ঘ)
    সারেং বউ

    Explanation

    ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালে যশোরের কালীগঞ্জের একটি সত্য ঘটনা অবলম্বনে সেলিনা হোসেন রচনা করেন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'হাঙর নদী গ্রেনেড ' ।উল্লেখ্য ,১৯৭২ সালে এ ঘটনা নিয়ে তিনি গল্প লেখেন ; পরবর্তীতে উপন্যাসে রূপান্তরিত করেন। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস: ★ আনোয়ার পাশা -- 'রাইফেল রুটি আওরাত'(১৯৭৩) ★ শওকত ওসমান লিখেছেন ৪টি উপন্যাস ---জাহান্নাম হইতে বিদায়(১৯৭১),নেকড়ে অরণ্য (১৯৭৩),দুই সৈনিক (১৯৭৩),জলাঙ্গী (১৯৭৬) ★ সৈয়দ শামসুল হক লিখেছেন --- নীল দংশন(১৯৮১),নিষিদ্ধ লোবান(১৯৮১). ★ সেলিনা হোসেন লিখেছেন -- হাঙর নদীর গ্রেনেড (১৯৮৭). ★ রশীদ হায়দারের লিখেছেন --- 'নষ্ট জোছনায় এ কেমন অরণ্য (১৯৮২)। ★ হুমায়ুন আহমেদ লিখেছেন -- শ্যামল ছায়া(১৯৭৩), সৌরভ (১৯৮৪) ★ ইমদাদুল হক মিলন লিখেছেন -- 'ঘেরাও(১৯৮৪)। ★ শামসুর রাহমান লিখেছেন -- ' অদ্ভুত আঁধার এক(১৯৮৫). ★ আবু জাফর শামসুদ্দিন লিখেছেন -- 'দেয়াল (১৯৮৬) ★ হারুন হাবিব লিখেছেন - 'প্রিয়যোদ্ধা প্রিয়তম(১৯৮২).

    Find Tutors

    View all Tutors