Subject

    রেলওয়ে

    Topic

    বিপিএসসি (বাংলাদেশ রেলওয়ে) (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) - ০৫.০৭.২০২৪

    মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

    ক)
    ক্রীতদাসের হাসি
    খ)
    সারেং বউ
    গ)
    হাঙর নদী গ্রেনেড
    ঘ)
    কাশবনের কন্যা

    Explanation

    - ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালে যশোরের কালীগঞ্জের একটি সত্য ঘটনা অবলম্বনে সেলিনা হোসেন রচনা করেন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'হাঙর নদী গ্রেনেড' (১৯৭৬)। - উল্লেখ্য, ১৯৭২ সালে এ ঘটনা নিয়ে তিনি গল্প লেখেন; পরবর্তীতে উপন্যাসে রূপান্তরিত করেন। - শওকত ওসমান রচিত প্রতীকাশ্রয়ী উপন্যাস 'ক্রীতদাসের হাসি' (১৯৬২)। - এ উপন্যাসের চরিত্র বাদশা হারুনের মাধ্যমে অত্যাচারী আইয়ুব খানের চরিত্র তুলে ধরেছেন। - শহীদুল্লা কায়সারের সমুদ্র উপকূলবর্তী জনপদের চিত্র নিয়ে রচিত সামাজিক উপন্যাস 'সারেং বৌ' (১৯৬২)। - শামসুদ্‌দীন আবুল কালাম রচিত আঞ্চলিক উপন্যাস 'কাশবনের কন্যা' (১৯৫৪)।

    Find Tutors

    View all Tutors