Subject

    Govt.Jobs

    Topic

    ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্পনগরী (কর্মকর্তা / প্রকাশনা কর্মকর্তা) - ২০.১০.২০২৩

    মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

    ক)
    এম. মনসুর আলী
    খ)
    তাজউদ্দীন আহমদ
    গ)
    মাওলানা ভাসানী
    ঘ)
    সৈয়দ নজরুল ইসলাম

    Explanation

    মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদ: - ১৯৭১ সালের ৯ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধকে আরও কার্যকর করার জন্য আওয়ামী লীগসহ পাঁচটি দলের প্রতিনিধিদের নিয়ে ৮ সদস্যের একটি 'সর্বদলীয় উপদেষ্টা পরিষদ' গঠন করা হয়। - এই পরিষদের নেতারা মূলত মুক্তিযুদ্ধের শুরু থেকে ১৯৭১ সালের ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠিত মুজিবনগর সরকারকে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন। - সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠনের মাধ্যমে বিশ্বব্যাপী একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যে, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবি বাঙালির সার্বজনীন দাবি; এটি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর একক দাবি নয়। - ভারতের কলকাতায় 'জাতীয় উপদেষ্টা কমিটি' নামে একটি কমিটি গঠন করা হয়, যা পরে 'সর্বদলীয় উপদেষ্টা পরিষদ' নামে পরিচিতি লাভ করে। এই ৮ সদস্যের কমিটিতে ছিলেন: - আহ্বায়ক: তাজউদ্দীন আহমেদ - চেয়ারম্যান: মাওলানা আবদুল হামিদ খান ভাসানী অন্যান্য সদস্যরা: - অধ্যাপক মোজাফফর আহমদ (মস্কোপন্থী ন্যাপ এর প্রতিনিধি) - মনিসিংহ (কমিউনিস্ট পার্টির প্রতিনিধি) - মনোরঞ্জন ধর (কংগ্রেস দলের নেতা) - ক্যাপ্টেন মনসুর আলী (আওয়ামী লীগ দলের প্রতিনিধি) - এ. এইচ. এম. কামারুজ্জামান (আওয়ামী লীগ দলের প্রতিনিধি) - খন্দকার মোশতাক আহমদ (মুজিবনগর সরকারের প্রতিনিধি)

    Find Tutors

    View all Tutors