Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ইতিহাস ও সংস্কৃতি

    মুক্তিযুদ্ধকালীন জনমত গঠনে লন্ডন তথা ইউরোপে প্রবাসী বাঙালিদের নেতৃত্ব দেন কে?

    ক)
    জাফরউল্লাহ চৌধুরী
    খ)
    হুমায়ুন রশিদ চৌধুরী
    গ)
    আবু সাঈদ চৌধুরী
    ঘ)
    আবুল হাসান মাহমুদ আলী

    Explanation

    মুক্তিযুদ্ধকালীন বিদেশে জনমত গঠন: - পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বাংলাদেশে গণহত্যা শুরু হলে তাৎক্ষণিকভাবে প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের সহায়তায় এগিয়ে আসেন। - এর মধ্যে লন্ডন, নিউইয়র্ক, ওয়াশিংটনে (যেখানে বাঙালিরা সংখ্যায় বেশি ছিলেন) বাঙালিরা সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য বিভিন্ন প্রতিবাদ সভার আয়োজন করেন, স্মারকলিপি দেন, সংসদ সদস্যদের কাছে ধর্ণা দেন, মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করেন। - লন্ডনে ইউরোপের অন্যান্য প্রবাসী বাঙালিরা এসে মিলিত হতেন। - লন্ডনে প্রবাসী বাঙালিদের নেতৃত্ব দেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। এছাড়া, - আবুল হাসান মাহমুদ আলী মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে নিউইয়র্কে পাকিস্তান কনসুলেট জেনারেলের ভাইস কনসালের পদ থেকে পদত্যাগ করেন। - জাফরউল্লাহ চৌধুরী বিদেশে ডাক্তারি পড়া অসমাপ্ত রেখে দেশে এসে যুদ্ধকালীন মেডিকেল ক্যাম্প ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন। - হুমায়ুন রশিদ চৌধুরী দিল্লীতে পাকিস্তান দূতাবাসে কর্মরত ছিলেন এবং পাকিস্তানের পক্ষ ত্যাগ করে পদত্যাগ করেন।

    Find Tutors

    View all Tutors