Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ৩৬ তম

    মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়?

    ক)
    ২৫ মার্চ ১৯৭১
    খ)
    ২৬ মার্চ ১৯৭১
    গ)
    ১৪ ডিসেম্বর ১৯৭১
    ঘ)
    ১৬ ডিসেম্বর ১৯৭১

    Explanation

    ∎ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড: *বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বলতে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পুরো সময়টুকুতেই পাকিস্তানী হানাদারবাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী-গুণী ও মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষদের হত্যা করাকে বুঝায়। *বিশেষ করে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানী বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে। *১৯৭১ এর ১৪ ডিসেম্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী হত্যার স্মরণে বাংলাদেশের ঢাকার রায়ের-বাজার-বধ্যভূমিতে "বুদ্ধিজীবী স্মৃতিসৌধ" স্থাপন করা হয়েছে।

    Find Tutors

    View all Tutors