Subject

    বাংলা সাহিত্য

    Topic

    মীর মশাররফ হোসেন

    মীর মশাররফ হোসেনের জন্মস্থান-

    ক)
    লাহিনীপাড়া
    খ)
    দেলদুয়ার
    গ)
    পদমদি
    ঘ)
    কুসুমপুর

    Explanation

    - মীর মশাররফ হোসেন ১৩ নভেম্বর, ১৮৪৭ খ্রিষ্টাব্দে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁর ছদ্মনাম গাজী মিয়াঁ। - তাঁর সাহিত্য গুরু কাঙাল হরিনাথ। - তিনি কলকাতার 'সংবাদ প্রভাকর' (১৮৩১) ও কুমারখালির 'গ্রামবার্তা প্রকাশিকা' (১৮৬৩) পত্রিকায় সংবাদদাতা হিসেবে কাজ করতেন। - তিনি 'আজিজননেহার' (১৮৭৪) ও 'হিতকরী' (১৮৯০) পত্রিকার সম্পাদক ছিলেন। - তিনি ১৯ ডিসেম্বর, ১৯১১ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। • তাঁর রচিত আত্মজীবনীসমূহ: - 'গাজী মিয়ার বস্তানী' (১৮৯৯): এটি আত্মজীবনীমূলক ব্যঙ্গাত্মক রচনা। - 'আমার জীবনী' (১৯১০), - 'কুলসুম জীবনী' (১৯১০)। • প্রবন্ধ: - গো-জীবন - গোকুল নির্মূল আশঙ্কা • মীর মশাররফ হোসেন রচিত নাটকসমূহ: - 'বসন্তকুমারী' (১৮৭৩): এটি বাংলা সাহিত্যে মুসলমান রচিত প্রথম নাটক। মশাররফ এটি নওয়াব আব্দুল লতিফ কে উৎসর্গ করেন। - 'বেহুলা গীতাভিনয়' (১৮৮৯), - 'জমীদার দর্পণ' (১৮৭৩), - 'নিয়তি কি অবনতি' (১৮৮৯), - 'টালা অভিনয়' (১৮৯৭)।

    Find Tutors

    View all Tutors