Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
ইতিহাস ও সংস্কৃতি
মীর কাশেম, ইংরেজদের সরাসরি শাসন থেকে বাঁচতে রাজধানী মুর্শিদাবাদ থেকে কোথায় স্থানান্তর করেন?
মীর কাশেম, ইংরেজদের সরাসরি শাসন থেকে বাঁচতে রাজধানী মুর্শিদাবাদ থেকে কোথায় স্থানান্তর করেন?
ক)
দিল্লিখ)
আগ্রাগ)
বিজয়নগরঘ)
মুঙ্গেরExplanation
- মীর কাশিম ছিলেন একজন স্বাধীনচেতা নবাব। - তিনি বাংলার শাসন ক্ষমতায় ইংরেজদের হস্তক্ষেপ মেনে নিতে চাননি। বাংলা যেন পরাধীনতার শেকলে জর্জরিত না হয়ে পড়ে এজন্য মীর কাশেম কিছু পদক্ষেপ নেন। যেমন, - ইংরেজদের সরাসরি শাসন থেকে বাঁচতে তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন । - নিরাপত্তার জন্য দুর্গ নির্মাণ ও পরিখা খনন করান। - নিজস্ব যুদ্ধাস্ত্র বানানোর ব্যবস্থা করেন। - তিনি অযোধ্যার নবাব, এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে একটি সামরিক মৈত্রি চুক্তি করেন। - মীর কাশেমের এসব কার্যক্রমে ইংরেজদের স্বার্থ চরমভাবে ক্ষুব্ধ হয়। তারা মীর কাশেমকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করতে থাকে। - ১৭৬৪ সালে বিহারের বক্সার নামক স্থানে বাংলার নবাব মীর কাশিম, মুঘল সম্রাট শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সম্মিলিত বাহিনীর সাথে মেজর মনরো নেতৃত্বাধীন ইংরেজ বাহিনীর যুদ্ধ হয় যা বক্সারের যুদ্ধ নামে পরিচিত। - এই যুদ্ধে ইংরেজদের নিকট মীর কাশিমের সম্মিলিত বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। - বক্সারের যুদ্ধকে পলাশীর প্রান্তরে ইংরেজদের নিকট হারানো বাংলার স্বাধীনতাকে পুনরুদ্ধারের শেষ প্রচেষ্টা বিবেচনা করা হয়।Related questions
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এর প্রথম নারী এমডি'র নাম কী?ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্ণর কে ছিলেন?জমি থেকে খাজনা আদায় আল্লহর আইনের পরিপন্থি- এটি কার ঘোষনা?দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত হয়-বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশিত হয় কত সালে?ভারতের বড়লাট লর্ড কার্জন ১৯০৫ সালের কত তারিখে বাংলাকে ভাগ করেন?কোন গভর্নরের আমলে 'ছিয়াত্তরের মন্বন্তর 'দেখা দেয়?
