Subject

    বাংলা ভাষা

    Topic

    পদ প্রকরণ

    ‘মিছিলটি সামনে এগিয়ে যায়’—এখানে ‘সামনে’ শব্দটি কোন ধরনের ক্রিয়াবিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে?

    ক)
    ধরনবাচক ক্রিয়াবিশেষণ
    খ)
    স্থানবাচক ক্রিয়াবিশেষণ
    গ)
    কালবাচক ক্রিয়াবিশেষণ
    ঘ)
    পদাণু ক্রিয়াবিশেষণ

    Explanation

    বিভিন্ন ক্রিয়াবিশেষণঃ ধরনবাচক ক্রিয়াবিশেষণ : কোনো কাজ কীভাবে সম্পন্ন হয়, ধরনবাচক ক্রিয়াবিশেষণ তা নির্দেশ করে। উদাহরণ: - টিপ টিপ বৃষ্টি পড়ছে। - ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না। কালবাচক ক্রিয়াবিশেষণ: এই ধরনের ক্রিয়াবিশেষণ কাজ সম্পাদনের কাল নির্দেশ করে।উদাহরণ: - আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি। - যথাসময়ে সে হাজির হয়। স্থানবাচক ক্রিয়াবিশেষণ: কাজের স্থান নির্দেশ করে স্থানবাচক ক্রিয়াবিশেষণ। উদাহরণ: - মিছিলটি সামনে এগিয়ে যায়। - তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নেতিবাচক ক্রিয়াবিশেষণ: ‘না’, ‘নি’ ইত্যাদি দিয়ে ক্রিয়াপদের নেতিবাচক অবস্থা বোঝায়। এগুলো সাধারণত ক্রিয়াপদের পরে বসে। উদাহরণ: - সে এখন যাবে না । - তিনি বেড়াতে যান নি । পদাণু ক্রিয়াবিশেষণ: বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলে ‘কি’, ‘যে’, ‘বা’, ‘না’, ‘তো’ প্রভৃতি পদাণু বা শব্দাংশ ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে। এগুলোর অধিকাংশই সংযোজক পদ ও অনুসর্গ পদ। উদাহরণ: - আমি কি যাব? - খুব যে বলেছিলেন আসবেন!

    Find Tutors

    View all Tutors