Subject

    বাংলা সাহিত্য

    Topic

    পত্রিকা ও সাময়িকী

    "মাহেনাও" পত্রিকার সম্পাদক কে?

    ক)
    আব্দুল কাদির
    খ)
    আব্দুল রহিম
    গ)
    আশরাফ সিদ্দীকি
    ঘ)
    আব্দুল জলিল

    Explanation

    আব্দুল কাদির মাহেনাও প্ত্রিকার সম্পাদকের দায়িত্ব পান ১৯৫২ সালে। এটি পাকিস্তান কেন্দ্রীয় সরকারের মুখপত্র বিখ্যাত মাসিক পত্রিকা। এছাড়াও ১৯২৬ খ্রিষ্টাব্দে কলকাতায় বিখ্যাত সওগাত পত্রিকায় সম্পাদনা বিভাগে চাকরি নেন। বাংলা ১৩৩৭-এ জয়তী নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ এবং সম্পাদনা ছাড়াও একই বছর নবশক্তি পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৩৮ -এ তিনি কলকাতার যুগান্তর পত্রিকায় যোগ দেন। ১৯৪২ খ্রিষ্টাব্দে কবি কাজী নজরুল ইসলামের দৈনিক নবযুগ পত্রিকার বার্তা সম্পাদক নিযুক্ত হন। গুরুত্তপুর্ণ তথ্যঃ - সাপ্তাহিক ‘বেগম ’ পত্রিকার সম্পাদক >> নুরজাহান বেগম । প্রকাশ ১৯৪৭। - ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা >>শিখা, ক্রান্তি, প্রগতি, লোকায়ত - কাজী নজরুলের পত্রিকা >ধূমকেতু , লাঙ্গল , নবযুগ। - সওগাত পত্রিকার সম্পাদক >> মোহাম্মদ নাসিরউদ্দিন - বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক >> বঙ্কিম ( ১৮৭২) - তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক >> অক্ষয়কুমার দত্ত( ১৮৪৩) - সুধাকর পত্রিকার সম্পাদক >> শেখ আব্দুর রহিম - সমকাল পত্রিকার সম্পাদক >> সিকান্দার আবু জাফর - পূর্বাশা পত্রিকার সম্পাদক >> সঞ্জয় ভট্টাচার্য - কবিতা পত্রিকার সম্পাদক >> বুদ্ধদেব বসু - আঙ্গুর পত্রিকার সম্পাদক >> ড. মুহাম্মদ শহীদুল্লাহ

    Find Tutors

    View all Tutors