Subject

    বাংলা সাহিত্য

    Topic

    পত্রিকা ও সাময়িকী

    মাসিক 'সওগাত' পত্রিকা ইংরেজী কত সালে প্রথম প্রকাশিত হয়?

    ক)
    ১৯১৫ সালে
    খ)
    ১৯১৮ সালে
    গ)
    ১৯৩০ সালে
    ঘ)
    ১৯৪৮ সালে

    Explanation

    ১৯১৮ খ্রিষ্টাব্দের ২রা ডিসেম্বর কলকাতা থেকে, এটি প্রথমে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়েছিল। এর সম্পাদক ছিলে মোহাম্মদ নাসিরুদ্দিন। সে সময় এই পত্রিকাকে কেন্দ্র করে কলকাতায় একটি সাহিত্য চক্র গড়ে উঠে। অর্থনৈতিক সংকটের কারণে কিছুদিন পত্রিকা বন্ধ হয়ে যায়। এরপর ১৯২৬ খ্রিষ্টাব্দে পুনরায় প্রকাশিত হয়। ১৯২৬ খ্রিষ্টাব্দে নাসিরুদ্দিন ‘সওগাত সাহিত্য মজলিস’ নামে একটি সাহিত্য সংগঠন গড়ে তোলেন। সে সময়ের সওগাত পত্রিকায় কাজী নজরুল ইসলাম , বেগম রোকেয়া, শামসুন্নাহার মাহমুদ, বেগম সুফিয়া কামাল প্রমুখের লেখা নিয়মিত প্রকাশিত হত। ১৯২৭ খ্রিষ্টাব্দে মাসিক 'সওগাতে' 'জানানা মহল' নামে প্রথম মহিলাদের জন্য একটি বিভাগ চালু করেন।

    Find Tutors

    View all Tutors