Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বাংলা নাটক

    মামুনুর রশীদের প্রথম নাটক কোনটি?

    ক)
    পশ্চিমের সিঁড়ি
    খ)
    গিনিপিগ
    গ)
    ইবলিশ
    ঘ)
    ওরা আছে বলেই

    Explanation

    'পশ্চিমের সিঁড়ি' নাটকটির রচয়িতা মামুনুর রশীদ। এটি তার রচিত প্রথম নাটক। - মুক্তিযুদ্ধকালীন সময়ে মামুনুর রশীদ তার প্রথম রচিত নাটক ‘পশ্চিমের সিঁড়ি’ কলকাতার রবীন্দ্রসদনে মঞ্চায়নের চেষ্টা করেন, কিন্তু তার আগেই ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনতা অর্জন করায়, নাটকটি আর তখন অভিনীত হয় নি। - পরে নাটকটি ১৯৭২ সালে বাংলাদেশে অভিনীত হয়। ১৯৭২ সালে কলকাতা থেকে স্বাধীন বাংলাদেশে ফিরে তিনি তৈরি করেন তার ‘আরণ্যক নাট্যদল’। তাঁর রচিত অন্যান্য নাটক : - ওরা কদম আলী, - গন্ধর্ব নগরী, - ওরা আছে বলেই, - ইবলিশ, - লেবেদেফ, - গিনিপিগ, - জয় জয়ন্তী ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors