Subject
বীমা কর্পোরেশন
Topic
সাধারণ বীমা কর্পোরেশন উচ্চমান সহকারী -২০১৯
মানুষের রক্তকে কয়টি গ্রুপে ভাগ করা যায়?
মানুষের রক্তকে কয়টি গ্রুপে ভাগ করা যায়?
ক)
৬খ)
৫গ)
৪ঘ)
৩Explanation
১৯০১ সালে বিজ্ঞানী কার্ল লেন্ড স্টেইনার মানুষের রক্তের শ্রেনিবিন্যাস করে তা 'A', 'B', 'O', এবং 'AB' এ চারটি গ্রুপের নামকরণ করেন। রক্তগ্রুপ এবি রক্তগ্রুপধারী ব্যক্তির লোহিত রক্তকণিকার পৃষ্ঠে এ এবং বি উভয় প্রকার অ্যান্টিজেন থাকে। এছাড়া রক্তরসে এ বা বি অ্যান্টিজেনের বিরুদ্ধে কোন অ্যান্টিবডি থাকে না। তাই এবি রক্তগ্রুপধারী কোন ব্যক্তি যেকোন কারও থেকে (এবি হলেই ভাল) রক্তগ্রহণ করতে পারে। তাদের বিশ্বগ্রহীতা বলা হয়। রক্তগ্রুপ এ রক্তগ্রুপধারী ব্যক্তির লোহিত রক্তকণিকার পৃষ্ঠে এ অ্যান্টিজেন থাকে। এছাড়া রক্তরসে বি অ্যান্টিজেনের বিরুদ্ধে আইজিএম (Igm) অ্যান্টিবডি থাকে। তাই এ রক্তগ্রুপধারী কোন ব্যক্তি শুধুমাত্র এ বা ও গ্রুপের রক্তই গ্রহণ করতে পারে (এ হলেই ভাল) এবং এ বা এবি রক্তগ্রুপধারী ব্যক্তিদের রক্ত দিতে পারবে। রক্তগ্রুপ বি রক্তগ্রুপধারী ব্যক্তির লোহিত রক্তকণিকার পৃষ্ঠে বি অ্যান্টিজেন থাকে। এছাড়া রক্তরসে এ অ্যান্টিজেনের বিরুদ্ধে আইজিএম (Igm) অ্যান্টিবডি থাকে। তাই বি রক্তগ্রুপধারী কোন ব্যক্তি শুধুমাত্র বি বা ও গ্রুপের রক্তই গ্রহণ করতে পারে (বি হলেই ভাল) এবং বি বা এবি রক্তগ্রুপধারী ব্যক্তিদের রক্ত দিতে পারবে। রক্তগ্রুপ ও (কোন কোন দেশে রক্তগ্রুপ জিরো) রক্তগ্রুপধারী ব্যক্তির লোহিত রক্তকণিকার পৃষ্ঠে এ বা বি কোন অ্যান্টিজেনই থাকে না। তাদের রক্তরস এ অ্যান্টিজেনের বিরুদ্ধে আইজিএম (Igm) এবং বি অ্যান্টিজেনের বিরুদ্ধে আইজিএম (Igm) অ্যান্টিবডি ধারণ করে। তাই ও রক্তগ্রুপধারী কোন ব্যক্তি শুধুমাত্র কোন ও গ্রুপধারী ব্যক্তির কাছ থেকেই রক্তগ্রহণ করতে পারবে। তবে তারা যেকোন রক্তগ্রুপধারী ব্যক্তিকেই (এ বা বি বা এবি) রক্ত দিতে পারবে। যদি হাসপাতালের কোন রোগীর দ্রুত রক্তের প্রয়োজন হয় এবং যদি রক্ত প্রক্রিয়াজাত করতে মারাত্মক দেরি হয়ে যায়, তবে ও গ্রুপধারী কোন ব্যক্তির রক্ত দেয়া যেতে পারে। তাদেরকে বলা হয় বিশ্বদাতা।Related questions
'সিতকর' শব্দের অর্থ-নিচের কোন বহুজ্ঞাপক শব্দ কেবল প্রাণিবাচক শব্দের সঙ্গে যুক্ত হতে পারে?নিচের কোনটি পুরুষবাচক শব্দ?কোন শব্দটি বিশেষ্য বিশেষণ উভয়রুপে ব্যবহৃত হতে পারে?কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয়?'অবীরা' বলতে কোন নারীকে বোঝায়?The negative form of the sentence 'He is always on time' is-The direct form of the indirect sentence. 'He said that the patient had died early in the morning' is-
