Subject

    বাংলা সাহিত্য

    Topic

    পংক্তি ও উদ্ধৃতি

    "মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর" - এই পংক্তিটি কার রচনা?

    ক)
    রবীন্দ্রনাথ ঠাকুর
    খ)
    কাজী নজরুল ইসলাম
    গ)
    শেখ ফজলুল করিম
    ঘ)
    শামসুর রহমান

    Explanation

    কিছু গুরুত্বপূর্ণ পঙক্তিসমূহ: - "কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদুর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।" (স্বর্গ-নরক: শেখ ফজলল করিম ) - "সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন / হউক দূর অকল্যাণ সকল অশোভন।" (শেখ ফজলল করিম) - "চিরসুখী জন ভ্রমে কি কখন / ব্যথিত বেদন বুঝিতে পারে? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে / কভু আশীবিষে দংশেনি যারে।" (সমব্যথী: কৃষ্ণচন্দ্র মজুমদার) - "যে জন দিবসে মনের হরষে, জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার, দেখিবে না আর, / নিশীথে প্রদীপ ভাতি।" (কৃষ্ণচন্দ্র মজুমদার) - "কাঁটা হেরি ক্ষান্ত কেন কমলতুলিতে / দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে?" (কৃষ্ণচন্দ্র মজুমদার) - "কেন পান্থ ক্ষান্থ হও হেরি দীর্ঘ পথ / উদ্যম বিহনে কার পুরে মনোরথ।" (কৃষ্ণচন্দ্র মজুমদার) - "পারিবনা একথাটি বলিও না আর, কেন পারিবেনা তাহা ভাব একবার, পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার / একবার না পারিলে দেখ শতবার।" (পারিব না: কালীপ্রসন্ন ঘোষ)

    Find Tutors

    View all Tutors