Subject

    Govt.Jobs

    Topic

    বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (মোটরযান পরিদর্শক) - ৩১.০৮.২০২৩

    মানিক বন্দ্যোপাধ্যায় সৃষ্ট চরিত্র কুবের ও কপিলার সঙ্গে কোন নদীর নাম জড়িত?

    ক)
    তিতাস
    খ)
    ব্রহ্মপুত্র
    গ)
    কর্ণফুলী
    ঘ)
    পদ্মা

    Explanation

    - পদ্মা তীরবর্তী ধীবর-জীবনকে কেন্দ্র করে মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করেন বিখ্যাত উপন্যাস 'পদ্মানদীর মাঝি' (১৯৩৬)। - যৌনাকাঙ্ক্ষার সাথে উদরপূর্তির সমস্যার ভিত্তিতে তিনি এ উপন্যাসটি রচনা করেন। - প্রকৃতি ও মানুষের হাতে নির্যাতিত পদ্মা তীরবর্তী কেতুপুর গ্রামের ধীবর সম্প্রদায়ের কুবের, কপিলা, মালা প্রভৃতি চরিত্রের সুখ-দুঃখ, ভালোবাসা, রিরংসা, অসহায়তা ও আত্মরক্ষার তীব্র জৈবিক ইচ্ছার কাহিনী, গরীব মানুষের বেঁচে থাকার আগ্রহ ও সাহস, সেই সাথে হোসেন মিয়াঁ নামক এক রহস্যময় ব্যক্তিত্বের উপস্থিতি এ উপন্যাসটির মূল বিষয়। তাঁর রচিত অন্যান্য উপন্যাস: - 'জননী' (১৯৩৫), - 'দিবারাত্রির কাব্য' (১৯৩৫), - 'পুতুলনাচের ইতিকথা' (১৯৩৬), - 'অমৃতস্য পুত্রা' (১৯৩৮), - 'শহরতলী' (১৯৪০), - 'অহিংসা' (১৯৪১), - 'শহরবাসের ইতিকথা' (১৯৪৬), - 'চিহ্ন' (১৯৪৭), - 'চতুষ্কোণ' (১৯৪৮), - 'হরফ' (১৯৫৪), - 'হলুদ নদী সবুজ বন' (১৯৫৬), - 'মাশুল' (১৯৫৬)।

    Find Tutors

    View all Tutors