ইংরেজ চিকিৎসক উইলিয়াম হার্ভে (William Harvey) ১৬২৮ সালে তাঁর De Motu Cordis গ্রন্থে মানুষের রক্ত সঞ্চালন প্রক্রিয়া (Circulation of Blood) বা রক্ত সংবহনতন্ত্রের সম্পূর্ণ প্রক্রিয়া আবিষ্কার করেন। এই আবিষ্কার জীববিজ্ঞানে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল।